বাংলার ইতিহাসে রেশম মানেই রাজশাহী। পদ্মা নদীর তীরবর্তী এই অঞ্চল প্রকৃতিগতভাবেই রেশম চাষের জন্য উপযুক্ত ছিল।উর্বর মাটি, অনুকূল জলবায়ু ও পর্যাপ্ত আর্দ্রতা রাজশাহীকে রেশম উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করে।
মুঘল আমলে রাজশাহী সিল্ক রাজদরবারে বিশেষ মর্যাদা পায়। রাজকীয় পোশাক, উপহারসামগ্রী ও অভিজাতদের জন্য তৈরি কাপড়ে এই রেশম ব্যবহৃত হতো। তখনকার বাংলার রেশম শুধু দেশেই নয়, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাণিজ্যপথেও পরিচিতি লাভ করে।
সময়ের পরিবর্তনে আজ কৃত্রিম সুতো ও আধুনিক বস্ত্রশিল্পের প্রতিযোগিতায় রাজশাহী সিল্ক অনেকটা চ্যালেঞ্জের মুখে। তবুও এই শিল্প টিকে আছে তাঁতিদের দক্ষ হাত ও ঐতিহ্যের প্রতি মানুষের ভালোবাসার কারণে। বেশ কিছু বছর থেকে রাজশাহী সিল্ক নতুন রঙ, সমসাময়িক নকশা ও আধুনিক পোশাক ভাবনার সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছে।
রাজশাহী সিল্ক তাই শুধু একটি বিলাসবহুল কাপড় নয় এটি ইতিহাস,শ্রম ও সংস্কৃতির সম্মিলিত পরিচয়। সঠিক পরিকল্পনা, ব্র্যান্ডিং ও ডিজিটাল বিপণনের মাধ্যমে এই ঐতিহ্যবাহী শিল্পকে আবারও বিশ্ববাজারে সারা বাংলাদেশের গর্ব হিসাবে তুলে ধরতেই লুমঘর প্রতিষ্ঠা।
Français
Deutsch
Pусский
Comments